1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা নালিতাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনলাইনে জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার নালিতাবাড়ী শহরে বাসায় হামলা দিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

সোমবার (৩ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’

সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় বলে জানান জহির উদ্দীন স্বপন।

কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, অভিযোগ মন্ত্রীর। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com