1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

৫ আগস্ট বান্দরবানে চার পর্যটন স্পটে উম্মুক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বান্দরবান : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের পরিচালিত চারটি পর্যটন কেন্দ্রে আগামী ৫ আগস্ট (বুধবার) একদিনের জন্য দর্শনার্থীদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষকে পর্যটন কেন্দ্র ভ্রমণের সুযোগ করে দেবে, অন্যদিকে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে দেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে সহায়ক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com