1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার নকলায় শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেফতার শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত

লবণ চাষিদের জন্য শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে লবণ চাষিদেরও কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘শুধু কৃষক নয়, লবণ চাষিদের মাঝেও কৃষক কার্ড দেওয়া হবে। লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার।’ পাশাপাশি সমুদ্র উপকূলে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই সরকারের দায়িত্ব। চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যার সমাধানে সময় লাগবে। তবে কিছু মানুষ এসব বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন ব্যক্তিদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তিকারীরা যাতে কোনো সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে।

দেশে ঝগড়া-ফ্যাসাদ চলবে, নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘পেছনে পড়ে থাকার সুযোগ নেই। এখন সময় জনগণের ভাগ্যের পরিবর্তন করার।’ দেশের মানুষ বিভ্রান্ত না হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com