1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে ১ লাখ ৯ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে ৬০ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী পাস করেছে।

পাসের হারে ছাত্রীদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ২ হাজার ৬২১ জন ছাত্র এবং ৩ হাজার ৭৯ জন ছাত্রী।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৯ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোনা জেলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ।

বোর্ডের তথ্যমতে, এবার ১০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৪টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৮৮টি কেন্দ্র ও ১ হাজার ৩৪৪টি প্রতিষ্ঠান ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com