1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, নকলায় ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা! শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ইসলামপুরে ৩ শিক্ষার্থীর জন্য ৯ শিক্ষক, সবাই ফেল দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত? রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সোহেল রানা শিক্ষার্থীদের পাঠদক্ষতা যাচাই করলেন শেরপুরের জেলা প্রশাসক

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com