1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া ক্রীড়াবিদদের সংবর্ধনা শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, নকলায় ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা! শেরপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ইসলামপুরে ৩ শিক্ষার্থীর জন্য ৯ শিক্ষক, সবাই ফেল দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত? রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, নকলায় ফাঁসি দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নকলা (শেরপুর) : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চার বিষয়ে অকৃতকার্য হওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে দিয়ামনি অন্তি (১৬) নামে এক শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নর চরবাছুর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। দিয়ামনি অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা দুলাল মিয়া চরবাছুর আলগী গ্রামের এক কৃষক।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি’র ফল প্রকাশিত হলে অকৃতকার্য হওয়ায় সারাদিন মন খারাপ করে তার ঘরে বসে ছিল। গভীর রাতে সবার অজান্তে অন্তি ঘরের চালের কাঠের সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোররাত আনুমানিক ৩টার দিকে বাবা-মা ওই ঘরে গেলে ঝুলে থাকা অন্তির মরদেহ দেখতে পান। পরে বাবা-মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com