
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত ১৪৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সেঁজুতি অঙ্গনে এ পাঠচক্রের আয়োজন করা হয়। এবারের আসরের বিষয় ছিল ‘কবি ও সমাজকর্মী কামিনী রায়’।
শিক্ষক ঊর্মি দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কামিনী রায়ের সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আলোচনা করেন সংস্কৃতিমান শিক্ষক শঙ্করী পাঠক ও শিক্ষক শারমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে শিশু শিক্ষার্থী স্বর্ণা ও আয়ান কবিতা আবৃত্তি করে। গান পরিবেশন করে শিশু শিল্পী ফারদিন।
আয়োজকেরা জানান, পাঠচক্রের নিয়মিত আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়া, সাহিত্যচর্চা ও জ্ঞানার্জনের আগ্রহ তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য।