1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল নবজাতকসহ ৩ জনের অর্ধগলিত মরদেহ বরাদ্দ করা কক্ষে উইপোকা, রাতে না থেকেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সরকার সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে সংকট সমাধানে চেষ্টা করছে। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে।

আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতিসহ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে নিতে সময় প্রয়োজন। এরইমধ্যে বর্তমান সরকার ব্যাংকিং খাতকে স্বচ্ছ করতে কাজ করছে। দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতেও চেষ্টা চলছে। তবে এজন্য আরও সময় লাগবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও কাজ চলছে। রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ সম্মেলনে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com