1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাম বদলাচ্ছে না শাহজালালের, ১৬ ডিসেম্বর খুলছে থার্ড টার্মিনাল সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩ তথ্য গোপন করে একাধিক রিট, আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে ঘুমানোর আগে ফোনে স্ক্রল, ‘ব্রেন ফগ’ নিয়ে সতর্ক করলেন নিউরোলজিস্ট বৈদ্যুতিক মিটার থেকেই আগুন, মুহূর্তে পুড়ে ছাই দুই বাড়ি ২৫ জনের জায়গায় ১১০ জন, বান্দরবান কারাগারে তীব্র আবাসন সংকট উৎসবমুখর আয়োজনে শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ দর্শকদের কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিতে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা: পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আদম আলী ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের প্রতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com