1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাম বদলাচ্ছে না শাহজালালের, ১৬ ডিসেম্বর খুলছে থার্ড টার্মিনাল সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩ তথ্য গোপন করে একাধিক রিট, আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে ঘুমানোর আগে ফোনে স্ক্রল, ‘ব্রেন ফগ’ নিয়ে সতর্ক করলেন নিউরোলজিস্ট বৈদ্যুতিক মিটার থেকেই আগুন, মুহূর্তে পুড়ে ছাই দুই বাড়ি ২৫ জনের জায়গায় ১১০ জন, বান্দরবান কারাগারে তীব্র আবাসন সংকট উৎসবমুখর আয়োজনে শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ দর্শকদের কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

উৎসবমুখর আয়োজনে শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে শেরপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬।

সোমবার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসক গোল্ডকাপ আয়োজন শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেরপুর সদর পৌরসভা ও নালিতাবাড়ী পৌরসভা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল হয় গোলশূন্য ড্র।

খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com