1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের বাফার গোডাউন পরিদর্শন ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী

‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার তাকে ‘ধরে আনতে’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আপনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আগ্রহী নয়—এমন আলোচনা কেউ কেউ করছেন। তবে আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই— মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেয়া হয়েছে উই হ্যাভ টেক ইট সিরিয়াসলি। এজন্য আমরা প্রায় বলছি—শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।

তার ভাষ্য, ‘আপনি (শেখ হাসিনা) পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন—তার এখন আর আপিল করার সুযোগ নেই। উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপারটা টেকনিক্যালি এখন এরকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তাকে আমরা ধরে আনতে চাই।’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তোলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু বাঁধন নন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাওয়া অন্য যে কেউ এ ধরনের হামলার শিকার হতে পারেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত একদিকে ইতিবাচক বার্তা ও কিছু সংকেত দিচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু ঘটছে যা সেই ইতিবাচক অবস্থানকে নেতিবাচক করে তুলছে।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পাঠানো প্রতিবাদপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে যথেষ্টভাবে সম্পৃক্ত হতে চায়—এ বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com