1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ী: রাজবাড়‌ীর পাংশায় অস্ত্র-গু‌লিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে উপ‌জেলার হাবাসপুর ইউ‌নিয়‌নের চরঝিকড়ী এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হাবাসপুর ইউ‌নিয়‌নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউ‌নিয়‌নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা(৩০) ।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পু‌লিশ জান‌তে পা‌রে কুখ‌্যাত সন্ত্রসী মঞ্জু তার দলবল নি‌য়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান কর‌ছে। এমন সংবা‌দে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃত মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এবং শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪‌টি মামলা রয়েছে ।

এ বিষয়ে অস্ত্র আই‌নে মামলা দা‌য়ে‌রের পর আসা‌মি‌দের আজ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com