1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট নিখোঁজ বৃদ্ধ সারোয়ারের সন্ধান চায় পরিবার ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের বাফার গোডাউন পরিদর্শন

লাল জবা ফুলে মায়াবী রূপে পূজা চেরি

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুক নিয়ে প্রশংসা করছেন ভক্তরা।

ছবিগুলোতে পূজাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন সাজে। একটি ছবিতে ক্যাফেতে বসে সময় কাটাতে দেখা যায় তাকে। সামনে ছিল কফির মগ ও ফলের জুস। সাদা লেসের কাজ করা টপস ও চোখে সানগ্লাসে তার ক্যাজুয়াল লুকও ছিল নজরকাড়া।

অন্য ছবিগুলোতে সবুজে ঘেরা শান্ত পরিবেশে পাথুরে পথের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন পূজা। হাতে ও মুখের পাশে ছিল উজ্জ্বল লাল জবা ফুল। বিশেষ করে জবা ফুল দিয়ে মুখের একাংশ আড়াল করা ক্লোজআপ ছবিটি তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে।

হালকা সবুজ ও গোলাপি শেডের পোশাকের সঙ্গে লাল জবার বৈপরীত্যও নজর কেড়েছে। ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতি জানিয়ে পূজা লিখেছেন, ‘কখনো এই মুহূর্তের সৌন্দর্যে হারিয়ে যাই, কখনো জীবনের রঙে মুগ্ধ হই। জীবনের পরের ঢেউ আমাকে যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত।’

পূজার পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা গেছে। অনেকে তার সৌন্দর্য, ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেছেন।

এদিকে আগামী ১৬ সেপ্টেম্বর পূজার বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সরাসরি নাকচ করেছেন অভিনেত্রী।

পূজা জানিয়েছেন, তার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড। তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন বলেও জানিয়েছিলেন তিনি। তবে তখন পাত্রের পরিচয় বা বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি।

এবারও নিজের অবস্থান পরিষ্কার করে পূজা বলেছেন, তিনি এনগেজড হলেও এখনো বিয়ে করেননি এবং বিয়ের তারিখও ঠিক হয়নি। তারিখ চূড়ান্ত হলে নিজেই সবাইকে জানাবেন। পূজার ভাষায়, ‘আমি এনগেজড, কিন্তু আমি বিয়ে করিনি। আমার বিয়ের ডেটও ফিক্সড হয়নি। হলে আমি জানাবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com