
শেরপুর : পৃথিবীতে এটাই প্রথম নজির, একটা সরকারের মন্ত্রী পরিষদসহ সবাই একসাথে পালিয়েছে। তারা আবার ফিরে আসবে, এটা কোনদিনও সম্ভব নয়। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবে, এটা শুধুই গুজব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যদি আরও তিন বছর থাকতো, তাহলে বাংলাদেশ নামে কোন রাষ্ট্রই থাকতো না, বাংলাদেশে হতো সিকিমের মতো।
মন্ত্রী বলেন, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপোষ না করার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশকে ভালো করতে চাইলে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন, যেটা আমরা পেয়েছি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর-২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের (শ্রীবরদি-ঝিনাইগাতী) সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম প্রমুখ।