1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

করোনা মহামারি একবারই, প্রতি বছর আসবে না : ডব্লিউএইচও

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গত কয়েক মাসে নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। দেখতে দেখতে এটি ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে এ মরণব্যাধি। তবে ক্রমে ভয়াবহ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার মতো এ খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।

এসময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে সবাইকে সতর্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com