1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে গ্রেপ্তার ৬২ বিদেশির ২ দিনের রিমান্ড মঞ্জুর মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক বিদেশী ভাষা শিখতে ১০ লাখ পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এ ব্যাপারে কিছুই জানে না সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, টেলিভিশনে তিনি দেখেছেন নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে। এর মধ্যে প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি বাজেটসহ বিভিন্ন বিষয়ও থাকে।

তবে নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকারও এ ব্যাপারে কিছু জানে না বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com