1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রামে গ্রেপ্তার ৬২ বিদেশির ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম : আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগী মোহাম্মদ মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে একজন শিশু থাকায় তাকে মামলার আসামি না দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আদালতে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মহিদুল ইসলাম এই আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) ভারপ্রাপ্ত মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে একজন শিশু। আদালত তাকে বাদ দিয়ে বাকি ৬২ জনকে মামলায় আসামি হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছে। ওই ৬২ বিদেশি ও তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক মহসিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ সময় আদালতে সব আসামি উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দুপুর একটার দিকে বাংলাদেশি নাগরিক মহসিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ৬৩ বিদেশি নাগরিক ও তাদের সহযোগী হিসেবে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)। ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। সিটিসি, এলআইসি শাখা, র‍্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভবনটির বিভিন্ন তলায় সার্ভার স্টেশন এবং অনলাইন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। সেখান থেকে অনলাইন প্রতারণায় ব্যবহারের অভিযোগে বেশ কিছু মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় ভবনটিতে ৬৩ বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। তাদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com