1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে গ্রেপ্তার ৬২ বিদেশির ২ দিনের রিমান্ড মঞ্জুর মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক বিদেশী ভাষা শিখতে ১০ লাখ পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার

ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।

এনবিআর আরও জানায়, জব্দ করা তথ্য ও প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত নথি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।

সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় এনবিআর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com