1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইয়াবা বিক্রির সময় দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে জানা গেছে। বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।

জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাছান ও মাহমুদুল রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁরা বিভিন্ন সময় ‘জুলাই যোদ্ধা’র প্রভাব খাটিয়ে প্রশাসনকে চাপে রাখতেন।

জেলা ডিবির উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে ওই দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়।

রাইজ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তাঁরা ভুঞাপুর উপজেলার গাবসারা এলাকা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন। আজ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com