1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ, ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত মজুদ এবং নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের অভিযোগে ২১ মেট্রিক টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে (২৭) সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে সরকারি বরাদ্দের অতিরিক্ত মজুদের পাশাপাশি বরাদ্দকৃত সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সংশ্লিষ্ট এস এস ট্রেডার্সের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে সাত দিনের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদ থাকা ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা। অভিযানের সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারিয়া সুলতানা বলেন, সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ ও নির্ধারিত স্থানের বাইরে সার সংরক্ষণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নিয়মবহির্ভূতভাবে মজুদ বা অন্যত্র সরিয়ে রাখা না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com