1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জমি বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নয়াপাড়া) জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজলের সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রঞ্জু মিয়ার একটি জমি বিক্রি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোয়াজ্জেম গালিগালাজ ও হুমকি দেন। এর জের ধরে মোয়াজ্জেমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-লাঠি, বাঁশ, রড, হকিস্টিক, ছুরি ও রামদা নিয়ে রমিজলের লোকজনের ওপর আচমকা হামলা চালান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের রমিজলের সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে রঞ্জু মিয়ার একটি জমি বিক্রির বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোয়াজ্জেম গালিগালাজ ও হুমকি দেন।

এরপর মোয়াজ্জেমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, বাঁশ, রড, হকিস্টিক, ছুরি ও রামদা নিয়ে রমিজলের পক্ষের লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

হামলায় রমিজল, সোহাগ, মহর আলী, ছাইদর, মোখলেছুর রহমান, সবুজ, শাহালী, হায়দর আলী, জিহাদ, সুফিয়া, সিফাত, হৃদয় ও সোনালী বেগম আহত হন। এছাড়া ঝগড়া থামাতে গিয়ে বাবলু, রেবা, হাবিজল ও আলতাফুর রহমান নামের স্থানীয় কয়েকজন পথচারী আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের সেখানে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর হামলাকারীরা পুনরায় ক্ষতিসাধনের হুমকি দিয়ে চলে যান বলে জানান ভুক্তভোগী রমিজুল (৪০)। এ ঘটনায় তিনি বাদী হয়ে মোয়াজ্জেমকে প্রধান আসামি করে আনোয়ার হোসেন অনিল, আজাদ নানু, সুলতান, নওশাদ, সোলায়মানসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com