1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আর্থুরের বিরুদ্ধে মামলা করবে বার্সেলোনা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক‌্যাম্প ন‌্যুতে চলছে অস্থিরতা। বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জন শুরু হয়েছে অনেক আগেই।

নতুন করে দলের মিডফিল্ডার আর্থুরের সঙ্গে দ্বন্দ্ব চলছে বার্সেলোনার। চলতি মৌসুম শেষে জুভেন্টাসে যোগ দেবেন আর্থুর। চুক্তি অনুযায়ী লিগ শেষ হওয়ার পর চ‌্যাম্পিয়নস লিগও খেলার কথা ব্রাজিলের এ মিডফিল্ডারের। কিন্তু লিগ শেষ হওয়ার পর বেঁকে বসেছেন আর্থুর। সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর বার্সেলোনায় ফিরবেন না। খেলবেন না চ‌্যাম্পিয়নস লিগও।

আর্থুর চাইছেন ক্লাব তাকে এখনই ছেড়ে দিক। কিন্তু বার্সালোনা তাকে চ‌্যাম্পিয়নস লিগের দলে দেখতে চাইছে। এ নিয়ে দুই পক্ষের মধ‌্যে চলছে আলোচনা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। এদিকে স্প‌্যানিশ গণমাধ‌্যম মার্কা বলছে, যদি আর্থুর চ‌্যাম্পিয়নস লিগের দলের অনুশীলনে যোগ না দেয় তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করবে বার্সেলোনা।

আর্থুরের অভিযোগ, জুভেন্টাসের সঙ্গে চুক্তি পাকা হওয়ার পর তিনি বার্সেলোনায় অবহেলার শিকার হয়েছেন। এজন‌্য বার্সায় আর ফিরতে চান না। চ‌্যাম্পিয়নস লিগের জন‌্য বার্সেলোনা আজ থেকে অনুশীলন শুরু করবে। এজন‌্য কোভিড টেস্ট করানোর কথা ফুটবলারদের। আর্থুর কোভিড টেস্ট করাননি এবং অনুশীলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুই পক্ষের দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com