1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

ঢাকা: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৩৯৪ জনে।

বুধবার (২৯ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭টি। এ পর্যন্ত মোট ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, নিহত ৩৮ জনের মধ‌্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১জন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com