1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

দাবানলে পোড়া শরীর নিয়ে তরুণের কাছে ছুটে এলো ক্যাঙ্গারু

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই জ্বলছে অস্ট্রেলিয়ার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছাড়তে হচ্ছে লাখ লাখ মানুষকে। অস্ট্রেলিয়ায় জাতীয় সংকটে রূপ নিয়েছে এ দাবালন।

এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ধ্বংস হয়ে গেছে প্রায় ১৫০০ ঘরবাড়ি।

দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি এরইমধ্যে ৩০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই প্রাকৃতিক এ দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে ৫০ কোটি প্রাণীর।

এবার সেই ভয়াবহ আগুন থেকে জীবন বাঁচতে লোকালয়ে চলে আসছে বনের আগুনে পোড়া প্রাণীরা। দেশটির গণমাধ্যমে কয়েক দিন ধরে এমন হৃদয় বিদারক খবর আসছে। সম্প্রতি একটি ক্যাঙ্গারু তার পোড়া শরীর নিয়ে এক তরুণের কাছে সাহায্য চায়!

এই ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে। সেখানে এখন জরুরি অবস্থা চলছে।

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস জানিয়েছেন, কোনো দুর্যোগ মোকাবিলার জন্য অস্ট্রেলিয়ার ইতিহাসে আগে কখনো এমন কাজ করতে হয়নি।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক ডজনেরও বেশি দাবানল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com