1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। উদ্বোধনী সভায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য দেবজীৎ পোদ্দার, সাবেক কমিশনার হাবুল উদ্দিন, জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com