1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে আরো অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর। শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪।

কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের অদূরে ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিকাল মাইল দক্ষিণে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দু’জনকে ক্রেট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের তথ্যমতে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় তুবারুক শহর থেকে গ্রিসের উদ্দেশে ছেড়ে আসে। এই শহরটি ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশী অনেক অভিবাসীর জন্য প্রবেশদ্বার হিসেবে খ্যাত। নৌযাত্রায় অভিবাসনপ্রত্যাশীরা পথভ্রান্ত হয়ে পড়েছিল এবং ছয় দিন ধরে খাবার বা পানির অভাবে সমুদ্রে ভাসতে ছিল। এর মধ্যে অনেক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। পাচারকারীদের নির্দেশে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়।

গ্রিক কর্তৃপক্ষ এই ঘটনায় সাউথ সুদানের দু’জনকে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর। ধারণা করা হচ্ছে, তারা নৌকাপাচারের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের অবৈধ প্রবেশ ও হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com