1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও গবরিকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারি গবরীকুড়া আকন্দ বাড়ি নিবাসী মরহুম আবুল হোসেন আকন্দের বড় ছেলে মোহাম্মদ নুর ইসলাম ২৯ শে মার্চ রবিবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না …….. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমল থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘসময় কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রবিবার সন্ধ্যায় মরহুমের স্মৃতি বিজড়িত দীর্ঘদিনের কর্মস্থল গবরীকুড়া আকন্দ কলম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ফসা, শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো আল বেরুনি,
সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু নাসের বাদল, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর হারুন জিলানী সরকার, বিজেপি নেতা আব্দুর রশিদ বিএসসি, সমাজসেবক ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com