1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

করোনায় আরও ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ঢাকা: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩ জন।

এছাড়া নতুন করে ২ হাজার ৬৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, সারা দেশ থেকে  নতুন করে ১২ হাজার ৬৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ১২ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১১ লাখ ৬৪ হাজার ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান,  সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

তিনি জানান, মৃত ৪৮ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রামের, খুলনা ও সিলেট বিভাগের ৫ জন করে, রাজশাহীর ৩ জন, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন এবং ৯১ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন। হাসপাতালে মারা যান ৪১ জন এবং বাসায় ৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com