1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাশকতার সময় পরিচয় আড়ালে মজুত করা ৯ হাজার মুখোশ জব্দ: ডিএমপি বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে ফিরলেন বর মেয়ের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল বাবার নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের কোনো চাকরি হবে না: হামিম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কোনো নেতাকর্মীর চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম। এর কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে ‘দেশের শত্রু’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামিম এ মন্তব্য করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক।

শেখ তানভীর বারী হামিম তার ওই পোস্টে লেখেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকুরি হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না। সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা (ছাত্রলীগ) এদেশের শত্রু।

‘ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মানসিকতার অধিকারী তাদের। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’

তিনি বলেন, সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো- দেশপ্রেমিকের পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com