1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত ওই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই দেশে গণহত্যা করেছে ও গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম— গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকব।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো মূল্যে চব্বিশের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী বহু দেশে আমাদের চেয়ে কয়েকগুণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। যেহেতু বর্ডারে তেল পাচার হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। সেজন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার দুঃখ প্রকাশ করছেন।

বিরোধীদলের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, ৭ মাস না পেরোতে লংমার্চ করেন সমস্যা নেই। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com