
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৪, জামালপুর ক্যাম্প।
বাহিনীর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নন্নী বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি কার্টন থেকে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির কথা জানিয়েছে। গ্রেফতাকৃতর সজিবকে মাদকসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।