1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি, পাশে জেলা প্রশাসন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ১১ দল কর্মসূচি দিচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির নেতার ওপর হামলা, দুই ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া শ্রীবরদীতে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।

সম্ভাব্য সফরের বিষয়ে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

নভেম্বরে সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com