1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: ভূমি অফিসে সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন এবং কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখতে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার মতো ভূমি অফিসে যান তিনি। এ সময় নিজেও সেবা নেওয়ার পাশাপাশি সেখানে আসা মানুষের সঙ্গে কথা বলেন। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, তা জানতে চান।

পরে ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা খানম। সাধারণ মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক ফরিদা খানম গণমাধ্যমকে বলেন, আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি। এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com