1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

টাঙ্গাইলে ডুবে পাঁচ জন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে গিলাবাড়ী এলাকার একটি বিলে নৌকা ডুবে পাঁচ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আর কেউ নিখোঁজ আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও  তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২) ও সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘বন্যার পানি উঠে সড়কে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তারা নৌকায় করে দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে যাচ্ছিলো। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের নড়াচড়ায় নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কেউ নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com