1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খালে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বসতভিটা না থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেগা প্রকল্পটির সার্বিক অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, প্রকল্পটি অনেক বড় ও জটিল। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসতে পারে। তবে সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আমরা একটা একটা করে ধাপে এগোচ্ছি। সামনে নেক্সট স্টেপে যাব। ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন।’

এত বড় প্রকল্পে অনেক যন্ত্রপাতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো কোনো যন্ত্র কাজ না করলে সেটি পরীক্ষা করে আবার চালু করতে হয়। উচ্চ তাপমাত্রায় কাজ করার পর কোল্ড ডাউন করতেও সময় লাগে।

রূপপুরকে আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে অভিহিত করে মন্ত্রী সব ধরনের নিরাপত্তা বিধি মেনে উৎপাদনে পৌঁছাতে দেশবাসীর কাছে কিছু সময় দেওয়ার জন্য আহ্বান জানান।

প্রকল্পটির জ্বালানি সরবরাহ বা ইউরেনিয়াম আসা প্রসঙ্গে কোনো জটিলতা রয়েছে কি না তা জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘না, না, না। ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই।’

রূপপুর প্রকল্প নিয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা হয় আমাকে জিজ্ঞেস করবেন, না হয় আমার সেক্রেটারি সাহেবকে, পিডিকে বা এমডিকে জিজ্ঞেস করবেন।’

তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়া হলে প্রকল্পের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে। দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যেকোনো সময় যেকোনো প্রশ্ন করা যাবে বলেও জানান মন্ত্রী।

রূপপুরের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময় বিষয়ে মন্ত্রী বলেন, বড় প্রকল্পে অনেক সময় অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দেয়। এ কারণে আগে নির্দিষ্ট তারিখ দেওয়া হলেও তা সবসময় ধরে রাখা সম্ভব হয় না।

তিনি বলেন, আমরা একটা ডেট দিয়েছিলাম। যেহেতু আননোন প্রবলেমগুলো চলে আসে। আমরা বাড়ি বানাতে গেলেও বলি দুই বছরে শেষ করব, কিন্তু বাড়ি সবসময় দুই বছরে শেষ করতে পারি না।

রূপপুরে ১ হাজার ২২৪ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ছোটখাটো সমস্যা দেখা দিলেও নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হচ্ছে। প্রকল্পের বিষয়ে জেনে-শুনে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com