1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খালে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বসতভিটা না থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দার অভিযানে ওই পণ্য জব্দ করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

অভিযানে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার এবং পাঁচ যাত্রীর কাছ থেকে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়েছে। আরেক অভিযানে এক যাত্রীর কাছ থেকে ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়।

এনবিআর জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। অভিযানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তাঁর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ দশমিক ৫ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেল। অভিযানে পাঁচ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট এবং ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকাগামী ইউএল১৮৯ ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়।

মোহাম্মদ রোবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, মোছা. রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়।

এ ছাড়া এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসা মুবারক হোসাইনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। সব মিলিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com