1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত, বদলিতে স্বচ্ছতার উদ্যোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা জেলার জন্য লটারিতে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসের কাজের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। সাবরেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি সেই উদ্যোগেরই অংশ।

নতুন করে বদলি হওয়া সাবরেজিস্ট্রারদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তারা সবসময় নজরদারির মধ্যে থাকবেন। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com