1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪ নম্বর তাঁতিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন তারা। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে। নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে দূরে হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হযরত আলী ও তাঁরা মিয়াসহ স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com