1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শেরপুরের নকলায় ১৩টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৩২৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুর ও সাতটি উন্মুক্ত জলাশয়ে মোট ৩২৩ কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার ও সমাজসেবক আব্দুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

কর্মকর্তারা বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com