1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

‘ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, অক্টোবরে করোনার টিকা প্রয়োগ রাশিয়ায়’

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসখো বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে আগামী অক্টোবরে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

তিনি বলেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে এটি।

শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ‌্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, এ মাসেই রাশিয়ার তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । প্রথম পর্যায়ে চিকিৎসক ও শিক্ষকদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

এদিকে, বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে মিখাইল মুরাসখো   বলেন, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। এখন অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে।

শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি আশা প্রকাশ করে বলেন, মানবদেহে প্রয়োগের আগে ভ্যাকসিনের সত্যিকার অর্থেই পরীক্ষা  করবে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে ২০টির বেশি ভ্যাকসিন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com