1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে সচিব পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গিয়াস উদ্দিনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্বের আওতায় থাকবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গিয়াস উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে ক্রিমিনাল জাস্টিস পলিসিতে এমএসসি এবং ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া থেকে এলএলবি সম্পন্ন করেন। ২০১৩ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

গিয়াস উদ্দিন ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশে সহকারী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশিং বিষয়ে শিক্ষকতা করেন।

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন হিসেবে দায়িত্ব পালন করেন। চেভেনিং স্কলারশিপও পেয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com