1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মাগুরা: অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারা ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবে—পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ তা বিশ্বাস করে না।

এ সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com