1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৫১টি মামলা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com