1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে

২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০

ঢাকা: করোনার এই মাহামারির সময়ে দেশজুড়ে চলছে ঈদুল আজহার ছুটি। যে যার মতো সীমিত পরিসরে ঈদ উদযাপন করছেন। সরকারের পক্ষ থেকে বারবার করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। করোনার ১৪৯তম দিনে এসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের।

রোববার (২ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। নিহত ২২ জনের মধ‌্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। এরমধ‌্যে আটজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রামের, খুলনার তিনজন, রাজশাহী বিভাগের চারজন, বরিশালের দুইজন, রংপুর ও সিলেটে একজন করে রয়েছে।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com