1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, টার্মিনালে আগুন

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল–জাজিরার।

আজ রোববার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের যাত্রী টার্মিনালে একটি প্রক্ষেপিত অস্ত্র আঘাত হেনেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিমানবন্দরের কাছে আরেকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।

এর আগে গতকাল শনিবার বিকেলে একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সে সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় চার বাংলাদেশি গুরুতর আহত হন।

নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।

এদিকে রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারাতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com