1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের শেষে সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট দুর্গাপূজার নিরাপত্তায় ৩৯ বিজিবির ১৪ প্লাটুন সদস্য প্রস্তুত শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রকল্পের কাজের মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে পাঠচক্রে আলোর ফেরিওয়ালা সেকান্দার আলীকে স্মরণ

উত্তরা ফের শ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ফের দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের টানা আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ তাঁদের দাবিগুলো পূরণে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে তাঁরা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন।

শ্রমিকেরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালেও তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com