1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের শেষে সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট দুর্গাপূজার নিরাপত্তায় ৩৯ বিজিবির ১৪ প্লাটুন সদস্য প্রস্তুত শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রকল্পের কাজের মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে পাঠচক্রে আলোর ফেরিওয়ালা সেকান্দার আলীকে স্মরণ

দুর্গাপূজার নিরাপত্তায় ৩৯ বিজিবির ১৪ প্লাটুন সদস্য প্রস্তুত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলায় ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এর অংশ হিসেবে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি আরও দুই প্লাটুন সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও মূল্যায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন এবং ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তারা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

৩৯ বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দুর্গাপূজায় জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

পূজামণ্ডপের আশপাশের এলাকাতেও নজরদারি অব্যাহত থাকবে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com