1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের শেষে সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা রয়েছে: মন্ত্রী বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট দুর্গাপূজার নিরাপত্তায় ৩৯ বিজিবির ১৪ প্লাটুন সদস্য প্রস্তুত শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রকল্পের কাজের মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে পাঠচক্রে আলোর ফেরিওয়ালা সেকান্দার আলীকে স্মরণ

নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭নং ওয়ার্ডের সভাপতি জিহান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী, শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সভাপতি মনোনীত হয়েছেন মু. ইয়াসির আরাফাত জিহান। গত ৯ অক্টোবর নালিতাবাড়ী পৌর জামায়াতের দায়িত্বশীলদের বৈঠকে তাকে এ দায়িত্বের জন্য মনোনীত করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মু. ইয়াসির আরাফাত জিহান ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থ সম্পাদক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি এবং সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় সাংস্কৃতিক বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

ইয়াসির আরাফাত জিহান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ইয়াসির আরাফাত জিহানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি এবং স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com