1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিৎ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরতে গিয়ে আর ফেরা হলো না মা-মেয়ের ধোবাউড়ায় ভারতীয় মদসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা: ডিএমপি কমিশনার বিকল্প পথে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

শেরপুরে জেলা পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

(১৫ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সভাপতি ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম তার কালজয়ী সৃষ্টিকর্মের মাধ্যমে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চিরন্তন বার্তা দিয়ে গেছেন। নতুন প্রজন্মের মানসিক বিকাশ ও চেতনা গঠনে কবির এই আদর্শ ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নজরুলচর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নালিতাবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক প্রিন্সিপাল মুনীরুজ্জামানের কন্যা একুশে দ্যুতি উপস্থিত বক্তৃতায় জেলায় শ্রেষ্ঠত্ব স্থান অর্জন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com