1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শ্রীবরদী সীমান্তে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তের কুমারগাতি পাহাড়ি এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। রোববার (১৮ অক্টোবর) সকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের কুমারগাতি এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।

বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মদভর্তি কার্টন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্ধার করা মদ পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে জানান কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. ফুল মিয়া।

এ ঘটনায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরে মাদক, গরু, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করলেও সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ে উদ্বেগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com